× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে নিয়ে আর্জেন্টাইন সাংবাদিকের ভবিষদ্বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৯ পিএম

মেসিকে নিয়ে আর্জেন্টাইন সাংবাদিকের ভবিষদ্বাণী

ভবিষদ্বাণী কিংবা তথ্য ফাঁস যাইহোক, আর্জেন্টিনার সাংবাদিক ফ্রান্সেস আগুইলার বলে দিয়েছেন এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতবেন লিওনেল মেসি। আগামীকাল রাত দুইটায় আদপে জানা যাবে তার ভবিষদ্বাণীর ফল। প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে নির্ধারণ হবে কে হচ্ছেন এবারের সেরা ফুটবলার।

২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে ১৪ জন খেলোয়াড় মনোনীত করেছিলেন বিশেষজ্ঞরা। সেখানে থেকে সংখ্যা কমিয়ে তিনজনে আনা হয়। কাতারে বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে খুদে তালিকায় আছেন দুই ফরাসি তারকা—কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমা।

আরও পড়ুন: লিওনেল মেসি যাচ্ছেন কোথায়?

সাংবাদিক ফ্রান্সেসের মতে, পিএসজির ফরোয়ার্ড মেসি জিতবে এবারের ট্রফি। ব্যালন ডিঅ’র ও লেকুইপকে উচিত জবাব দিতে এই পথ বেছে নেবে ফিফা। কারণ হিসেবে আর্জেন্টাইন সাংবাদিক বলেছেন, গতবছরের ব্যালন ডিঅর পুরষ্কারে মেসিকে মনোনীত করেনি, ওটাই তাদের ভুল।

ফ্রান্সেসের ভবিষদ্বাণীর প্রমাণ মিলবে সোমবার মধ্যরাতে। ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ঘোষণা করা হবে ভিন্ন ক্যাটাগরির পুরষ্কার বিজেতাদের নাম। দ্য বেস্টের ঝকঝকে ট্রফি কার হাতে উঠবে, সেটাই এখন দেখার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা