× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোয়েবকে ‘মানুষ’ হওয়ার পরামর্শ রমিজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৬ পিএম

শোয়েবকে ‘মানুষ’ হওয়ার পরামর্শ রমিজের

পাকিস্তান ক্রিকেটে একে অন্যের সঙ্গে তর্কে জড়ানোটা যেন নিয়মে পরিণত হয়েছে। মাঠের ক্রিকেটের থেকে আলোচনা বেশি মাঠের বাইরের প্রসঙ্গ নিয়েই। এই যেমন কদিন আগেই কামরান আকমলের ইংরেজি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন শোয়েব আখতার। সেই সঙ্গে পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজাকেও একহাত নেন তার দায়িত্ব নিয়ে। জবাবটা দেওয়ার জন্যই যেন সময় খুঁজছিলেন রমিজ। এক টেলিভিশন শোতে শোয়েব প্রসঙ্গ উঠতেই সেই জবাবটা দিলেন রমিজ। বললেন, ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া জরুরি।

টক শোতে রমিজ বলেন, ‘কিছু মানুষের বেশ ভুল ধারণা রয়েছে। এরা বিভ্রান্ত সুপারস্টার। সে সবাইকে এসবই বলতে থাকে। কামরান আকমলের সঙ্গেও তার সমস্যা ছিল। সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকে, ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া জরুরি। আগে মানুষ হতে হবে, তারপর ব্র্যান্ড হওয়া যাবে।’

পাকিস্তানের ক্রিকেটের মান কমে যাওয়ার জন্য সাবেক ক্রিকেটারদের এ ধরনের মন্তব্যকে দায়ী করেছেন রমিজ। তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেট নিচে নেমে যাওয়ার একটি কারণ হচ্ছে, এ ধরনের যেসব সাবেক ক্রিকেটার আছেন, তারাই আমাদের ক্রিকেটকে টেনে নিচে নামান। এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে কখনও দেখবে না। সুনীল গাভাস্কার রাহুল দ্রাবিড়ের সমালোচনা করছে কিংবা শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলির সমালোচনা করছে এমনি হয় না সেখানে। পাকিস্তানে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে- যে যার যেটা কাজ, তাকে সেটা করতে না দেওয়া এবং অহেতুক সমালোচনা করা। দূরে বসে সবাই সমালোচনা করতে পারে। কিন্তু কেউ এসে কাজটা করবে না। সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাস করতে হয়। তাকে এটা মনে রাখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা