× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় জয়ে আর্সেনালকে তাড়া করছে ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪২ পিএম

বড় জয়ে আর্সেনালকে তাড়া করছে ম্যানসিটি

 একই রাতে আলাদা ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। দুদলই জয় পাওয়ায় পয়েন্ট ব্যবধান একই। তবে প্রতিপক্ষ তুলনামূলক সহজ হওয়ায় দাপুটে জয়ই তুলেছে পেপ গার্দিওয়ার শিষ্যরা। তাতে গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে গেছে তারা। শনিবার এএফসি বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে সিটি।

প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে গার্দিওলা শিষ্যরা। ম্যাচের ১৫ মিনিটে আসে প্রথম সাফল্য। দারুণ গোলে দলকে লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। এরপর ২৯ মিনিটে ঝলক দেখায় আর্লিং হ্যালান্ড। ফিল ফোডেনের বাড়ানো বল জালে জড়িয়ে উদযাপনে মাতেন তিনি। বিরতিতে যাওয়ার আগেই সেই ব্যবধান ৩-০ করেন ফোডেন।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চেপে ধরে সিটিজেনরা। আর তাতেই ভুল করে বসে মেপহাম। নিজেই নিজেদের জালে বল পাঠালে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। এরপর আর গোল পায়নি সিটি। উল্টো ম্যাচের ৮১ মিনিটে এক গোল শোধ করে বোর্নমাউথ। দলের হয়ে একমাত্র গোলটি করেন লেরমা। আর তাতে ব্যবধান কমে ৪-১ এ শেষ হয় ম্যাচ।

এ জয়ে ২৫ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট সিটির। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা