× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ মুহূর্তে ইংল্যান্ড দলে উইল জ্যাকস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৬ এএম

শেষ মুহূর্তে ইংল্যান্ড দলে উইল জ্যাকস

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের খুব বেশি সময় বাকি নেই। মেরে কেটে আর বাকি মাত্র দুই দিন। ঠিক এই সময়ে এসে স্কোয়াডে নতুন সংযোজন ইংল্যান্ডের। নিউজিল্যান্ডে চলমান টেস্ট সিরিজে থাকা উইল জ্যাকসকে স্কোয়াডে টেনেছে দলটি।

অনানুষ্ঠানিক এক ম্যাচে ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন উইল জ্যাকস। অল্পদিনেই পেয়ে গিয়েছিলেন ‘পাওয়ার হিটারের’ তকমা। খেলে গিয়েছিলেন গেল মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। সে অভিজ্ঞতার কারণেই হয়তো সিরিজ শুরুর দুই দিন আগে তাকে উড়িয়ে এনেছে ইংলিশরা।

গতকাল এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড। গতকাল সন্ধ্যায় তিনি এসে পৌঁছেছেন ঢাকায়, জানানো হয় সে বিবৃতিতে।

ইংল্যান্ড দল গত শুক্রবার এসেছে বাংলাদেশে। ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা। আজ রবিবার অনুশীলনে যোগ দেবেন শেষ সময়ের সংযোজন জ্যাকসও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা