প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০০ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৬ পিএম
সৌদি প্রো লিগে দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। দামাক এফসির বিপক্ষে এদিন একাই খেলেছেন রোনালদো। তার হ্যাটট্রিকে উড়ে গেছে প্রতিপক্ষ। তার দল আল নাসর ম্যাচ জিতেছে ৩-০ ব্যাবধান।
আগের দিন গোল না পেলেও এ ম্যাচে তা পুষিয়ে দিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী। এদিন রোনালদো শুরুটা করেন পেলান্টি থেকে গোল করে। ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর করা গোলে এগিয়ে যায় নাসর। খানিক পর ব্যাবধান দ্বিগুণ করেন রোনালদো। দারুন করে দলকে এগিয়ে নেন এই পর্তুগিজ তারকা। এরপর বিরতিতে যাওয়ার আগেই ব্যাবধান ৩-০ করেন রোনালদো। পূর্ন হয় তার হ্যাটট্রিক।
দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি তার দল। তবে বেশ কবার আক্রমণে গিয়ে কাঁপন ধরিয়েছিল প্রতিপক্ষের রক্ষণ দুর্গে। যদিও কাজ হয়নি তাতে। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
আল নাসরের জার্সিতে রোনালদোর এটি দ্বিতীয় হ্যাটট্রিক হলেও সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৬২ তম হ্যাটট্রিক। সৌদি প্রো লিগেও সময়টা দারুণ কাটছে তার। দলটির সবশেষ দশটি গোলের সঙ্গেই জুড়ে আছে সিআর সেভেনের নাম। এরমধ্যে দুটিতে সহায়তা করেছেন বাকি ৮টি গোল করেছেন তিনি।
হ্যাটট্রিকের রাতে টুইটারে নিজের অনুভূতিও জানিয়েছেন রোনালদো। বিশেষ এই অর্জনে সতীর্থদের দিয়েছেন কৃতিত্বের ভাগ। সবকিছুর জন্য সতীর্থদের ধন্যবাদ দিয়ে টুইটারে তিনটি বলের ইমোজি সংযোজন করে তিনি লিখেছেন, ‘বিশেষ রাত। দারুণ করেছ, ভাইয়েরা।’