× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্তিনেল্লির গোলে হাসল আর্সেনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৭ পিএম

মার্তিনেল্লির গোলে হাসল আর্সেনাল

লেস্টার সিটির ডেরায় শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলেছে আর্সেনাল। যদিও ম্যাচের স্কোরলাইন দেখে তা বুঝার উপায় নেই। গাব্রিয়েল মার্তিনেল্লির একমাত্র গোলে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। তাতে শীষস্থান পুক্ত হয়েছে তাদের। টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৫ পয়েন্ট এগিয়ে এখন মিকেল আর্তেতার দল। 

এদিন আর্সেনালের জয়ের নায়ক হতে পারতেন লিয়ান্দ্রো ত্রসার। ২৭ মিনিটে তার করা গোলেই উদযাপনের মুহূর্ত পেয়েছিল গানাররা। কিন্তু বাদ সাধে রেফারি। ভিএআরে বাতিল হয় তার গোল। এরপর বেশ কবার আক্রমণে গেলেও গোল আসেনি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে নেমেই চমক দেখান মার্তিনেল্লি। শেষ পর্যন্ত তার ওই গোলটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। বাকি সময় চেষ্টা চালিয়েও সেই গোল শোধ দিতে পারেনি লেস্টার। ব্যবধান বাড়াতে চেষ্টার কমতি ছিল না আর্সেনালেরও যদিও শেষ পর্যন্ত হয়নি সেটি। তবে জয়ে পূর্ন ৩ পয়েন্ট তোলায় খুশি নিয়েই মাঠ ছেড়েছে আর্তেতার দল।

লেস্টারের বিপক্ষে এ জয়ে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৭ হয়েছে। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৯।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা