× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাদেজার প্রত্যাবর্তনের গল্প শুনালেন তার স্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৩ পিএম

জাদেজার প্রত্যাবর্তনের গল্প শুনালেন তার স্ত্রী

রাজকীয় প্রত্যাবর্তন কাকে বলে সেটাই যেন দেখালেন রবীন্দ্র জাদেজা। পাঁচ মাস পর বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ পেয়েই দুই ম্যাচেই নায়ক বনে গিয়েছেন তিনি। নাগপুর টেস্টে ৭ উইকেট ও ৭০ রানের পর দিল্লি টেস্টে নিয়েছেন ১০ উইকেট।

অস্ট্রেলিয়া হেরেছে তার কাছেই। যদিও এই প্রত্যাবর্তন সহজ ছিল না তার জন্য। জাদেজার সেই প্রত্যাবর্তনের গল্প শুনিয়েছেন তার স্ত্রী রিভাবা সোলাঙ্কি।

তিনি বলেন, ‘জাদেজা সব সময় পজিটিভ। সে মাঠে নামেই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে। এটাই ওর সবচেয়ে বড় শক্তি। ক্রিকেট ওর কাছে সবার আগে। সে এনসিএতে ওর রিহ্যাব করেছে। বিসিসিআইয়ের কোচ ও ফিজিওরা ওকে প্রচুর সাহায্য করেছে। ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলল। ও নিজের শক্তি খুব ভালোভাবে বোঝে। ওই সময়ে প্রচুর খেটেছে। ফলটা সবার চোখের সামনে। একজন প্লেয়ারকে যখন চোটের জন্য অস্ত্রোপচার করাতে হয়, তারপর তার খেলায় কামব্যাক করা খুব কঠিন হয়ে যায়। তবে সে পেরেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা