× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটাও ইংলিশদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৯ পিএম

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটাও ইংলিশদের

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনটাও সফরকারী ইংলিশদের। প্রথম দিন রাঙিয়েছিলেন ব্রুক-রুট। দ্বিতীয় দিন রাঙালেন অ্যান্ডারসন-লিচ। দ্বিতীয় দিনে এই দুই বোলারের তোপে ১৩৮ রান তুলতেই ৭ উইকেট নেই স্বাগতিকদের। দিনশেষে কিউইরা এখনও ২৯৭ রান পিছিয়ে ইংলিশদের থেকে।

ওয়েলিংটনে দ্বিতীয় দিনে শুরুতেই ব্রুককে ফেরান হেনরি। এরপর স্টোকস সঙ্গ দিচ্ছিলেন রুটকে। যদিও বেশিদূর টানতে পারেননি তিনি। ২৮ বল থেকে ২৭ রানে ফিরে গেছেন তিনি। বেন ফোকস খুলতে পারেননি খাতা। ব্রেসওয়েলের শিকার হন তিনি। এরপর দ্রুতই ফিরতে হয়েছে স্টুয়ার্ট ব্রড ও অলিয়ে রবিনসনকে। জ্যাক লিচও সঙ্গ দিতে শুরু করেছিলেন রুটকে। তবে ৪৩৫ রানে ইনিংস ঘোষণা করেন স্টোকস।

প্রথম ইনিংসে ব্যাট করতে এসে কিউইরা ধাক্কাটা খায় প্রথম ওভারেই। ডেভন কনওয়েকে শূন্য রানে ফেরান জেমস অ্যান্ডারসন। এরপর কেন উইলিয়ামসন ও উইল ইয়াংকে বেশিক্ষণ মাঠে টিকতে দেননি অ্যান্ডারসন। কিউইরা তখন অ্যান্ডারসন তোপে। এই অবস্থায় অ্যান্ডারসনকে সঙ্গ দিলেন জ্যাক লিচ। একে একে তিনি ফেরালেন টম ল্যাথাম, হেনরি নিকলাস ও ড্যারেল মিচেলকে। এদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান আসে ল্যাথামের ব্যাট থেকে। মিচেল ব্রেসওয়েলের উইকেট নিয়েছেন ব্রড। এরপর হাল ধরার চেষ্টা চালান টম ব্লান্ডেল ও অধিনায়ক টিম সাউদি। এই দু’জনে লড়াই করে কোনো রকমে বাকি দিনটুকু পাড়ি দেন তারা।

তৃতীয় দিনে ৫৫ বল থেকে ২৫ রানে ব্যাটিং শুরু করবেন ব্লান্ডেল। তাকে ২৩ রানে সঙ্গ দিতে নামবেন সাউদি। দ্বিতীয় দিন শেষে ইংলিশদের থেকে এখনও ২৯৭ রান দূরে নিউজিল্যান্ড। হাতে আছে ৩ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা