খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৯:২৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
প্রতিপক্ষ আফগানিস্তানের সঙ্গে হেরে বাংলাদেশ বেশ চাপেই আছে। সমালোচনা পিছু ছাড়ছে না টিম সদস্যদের নিয়ে। এই সমালোচনার তির কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়েই বেশি।
তিনি এক ওভারে ১৭ রান দেওয়ার পরই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তাই সমালোচনার তোপে 'দ্য ফিজ'। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি একাদশে জায়গা হারাবেন কি না, এমন প্রশ্নও উঠেছে।
এই প্রশ্নের উত্তরও এসেছে। বুধবার (৩১ আগস্ট) দুবাইয়ে সংবাদ সম্মেলনে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে।
প্রবা/আরএম/এমজে