× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৭ এএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম

ইতিহাস গড়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস লিখেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো প্রোটিয়া কন্যারা উঠে গেছেন বৈশ্বিক আসরের ফাইনালে। অসাধারণ এ কীর্তি আবার তারা গড়েছেন ঘরের মাঠে।

নিজেদের ইতিহাসে নারী-পুরুষের ক্রিকেট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য নিঃসন্দেহে অবিস্মরণীয় ও ঐতিহাসিক এক অর্জন। ফাইনালে প্রোটিয়ারা কন্যাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

এর আগে কোনো সংস্করণের বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার পুরুষ দল। সেটাই এবার করে দেখালেন দেশটির মেয়েরা।

কেপটাউনে রোমাঞ্চকর সেমিফাইনালে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১৬৪ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানেই গুটিয়ে গেছেন ইংলিশ মেয়েরা।

তাজমিন ব্রিটসের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৬৮ রানের দুরন্ত এক ইনিংস। সঙ্গে দাপুটে ফিল্ডিংয়ে নেন চারটি ক্যাচ। এতেই ম্যাচের সেরা হয়েছেন স্বাগতিক এই ওপেনার। ৫৩ রান নিয়ে ফেরেন উলভার্ট।

জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। কিন্তু সমীকরণটা মেলাতে পারেনি ইংল্যান্ড। শেষ ৬ বলে তারা তোলে মাত্র ৬ রান।

সোফিয়া ডাঙ্কলি ১৬ বলে ২৮ ও ড্যানি ওয়াট ৩০ বলে এনে দেন ৩৪ রান। ন্যাট সিভার ব্রান্ট ৩১ বলে যোগ করেন ৪০ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট শিকার করেছেন আয়াবঙ্গা খাকা। শাবনিম ইসমাইল নেন ৩ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা