× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ড অনুশীলনে নামছে শনিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৮ পিএম

ইংল্যান্ড অনুশীলনে নামছে শনিবার

ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা পেসার সাকিব মাহমুদ এক দিন আগেই বাংলাদেশে পা রাখেন। তার সঙ্গে এসেছিলেন দলের ম্যানেজারও। আজ স্কোয়াডের বাকি সদস্য ও টিম ম্যানেজমেন্টের বাকিরাও এসে পৌঁছেছেন ঢাকায়। উঠেছেন রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ে। আগামী ১ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই।

মাঠের লড়াইয়ের আগে প্রস্তুতির জন্য চার দিন সময় পাচ্ছে ইংল্যান্ড। আগামীকাল মিরপুরে ন্যাশন্যাল ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শুরু করবেন মঈন আলি-জস বাটলাররা। সকাল ১০টায় শুরু হবে অনুশীলন। ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডের সবাই বাংলাদেশে এলেও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা অনেকেই এখনও ঢাকায় আসেননি। আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে তাদের যাওয়া-আসা। সিরিজ শেষে ১৫ মার্চ তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। খেলার পাশাপাশি আগামী ২৬ ফেব্রুয়ারি ব্রিটিশ হাইকমিশনে একটি অনুষ্ঠানে অংশ নেবে ইংল্যান্ড। সেখানে বাংলাদেশি ক্রিকেটারদেরও যাওয়ার কথা রয়েছে।

আজ সকাল ৭টা ৫০ ও ৮টা ৩০-এ দুটি ফ্লাইটে দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে আসেন ইংলিশ ক্রিকেটাররা। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। সেবারই টাইগাররা প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায়। ওই সিরিজে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে ইংলিশদের বিপক্ষে সিরিজ দিয়ে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা