× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দার সৌরভ রণবীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৪ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৯ পিএম

পর্দার সৌরভ রণবীর

তার জীবনের গল্প পড়লে মনে হবে এ যেন সিনেমার চিত্রনাট্য। উত্থান-পতন, জয়-পরাজয়, হাসি-কান্না এবং আলোতে আসার সেই রোমাঞ্চকর গল্পে কী নেই! সেই গল্প ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়কদের একজনেরসৌরভ গাঙুলির, যিনি দেশটির ক্রিকেটের ‘দাদা’। পরতে পরতে রোমাঞ্চের স্বাদ জাগানো সাহসী সেই জয়গাই এবার উঠে আসবে বড় পর্দায়। সৌরভের চরিত্রে ছবিতে কে থাকবেন, তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা। সেই জল্পনার অবসান ঘটেছে।

মাঠের রাজাকে পর্দায় দেখা যাবে বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরের মাঝে। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে পর্দায় তিনি সৌরভ-রূপে হাজির হবেন। ইতোমধ্যে প্রিন্স অব কলকাতার বায়োপিকে অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ তারকাখ্যাত রণবীর। খোদ সৌরভেরও নিজের বায়োপিকে তাকে পছন্দ ছিল। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান বেশ কয়েকবার রণবীরকে নিজের বায়োপিকে দেখতেও চেয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা