× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্যারা আরচারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৭ পিএম

শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্যারা আরচারি

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্যারা আরচারি। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে শুরু হবে বিশেষ এ আসর। ২৭ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে প্যারা আরচারি ২০২৩।

প্যারা আরচারির শুভযাত্রা উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের মহাসচিব টম ডিলেন ও ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব কিউ হিউং হান।

এ ছাড়া বিশেষ এ অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), ওয়ার্ল্ড আরচারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ডেভেলপমেন্ট কমিটি এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সভাপতি ভেলারি এ. টেলর এবং মহসচিব মো. মাকসুদুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা