× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়াদে গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরামে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪১ পিএম

রিয়াদে গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরামে ক্রীড়া প্রতিমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরামে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ক্রীড়ার মূল্যবোধ, নৈতিকতা ও সততা শীর্ষক এই ফোরাম আয়োজিত হয় গত মঙ্গলবার। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করে। 

ইউনেস্কো, ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ), ইন্টারপোল ও এফসির প্রতিনিধিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রীড়ামন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন। 

সৌদি আরব প্রথমবারের মতো ক্রীড়া মূল্যবোধ, নৈতিকতা ও পরিচ্ছন্ন ক্রীড়ার বিষয়ে গুরুত্বারোপ করে বিশ্বনেতাদের একটি প্ল্যাটফর্মে কাজ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করে। 

উল্লেখ্য, সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সৌদি আরব সফরে বাংলাদেশ প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা