× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার দিয়ে ক্যারিয়ার শেষ সানিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৫ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৮ পিএম

হার দিয়ে ক্যারিয়ার শেষ সানিয়ার

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন। আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য টেনিস ক্যারিয়াকে বিদায় বলে দিলেন সানিয়া মির্জা। ভারতীয় এ টেনিস সুন্দরী বর্ণিল ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন। ডব্লিউটিএ দুবাই ডিউটি ফ্রি চ্যাম্পিয়নশিপে খেলেই অবসরে গেলেন হায়দরাবাদের এ কন্যা।

উপমহাদেশের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সানিয়ার শেষটা মোটেই রঙিন হলো না। সমৃদ্ধ ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে শিরোপা তো দূরে থাক কোনো জয়ের দেখাই পেলেন না। প্রথম রাউন্ডে হেরেই আসরের সঙ্গে আন্তর্জাতিক টেনিস থেকেও বিদায় নিতে হয়েছে সানিয়াকে।

সানিয়া কোর্টের লড়াইয়ে হার মেনেছেন সরাসরি সেটে। মার্কিন পার্টনার মেডিসন কেইসকে নিয়ে ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন ৪-৬ ও ০-৬ গেমে। প্রায় এক ঘণ্টার লড়াইয়ে রুশ জুটি ভেরনোকিয়া কুদারমেতোভা-লিউডমিলা সামসনোভার কাছে কোনো পাত্তাই পায়নি ভারতীয়-মার্কিন জুটি।

এক মাস আগেই ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন সানিয়া। তবে সেখানে চ্যাম্পিয়ন হতে পারেননি এ গ্ল্যামার গার্ল। স্বদেশি পার্টনার রোহান বোপানার সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে অস্ট্রেলিয়ান ওপেনে সন্তুষ্ট থাকেন রানারআপ ট্রফি নিয়ে। স্বপ্ন ছিল শিরোপা জিতেই হাতের র‌্যাকেট তুলে রাখবেন। কিন্তু সানিয়ার সে আশা অপূর্ণই রয়ে গেল বিদায় বেলায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা