প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২১ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৫ পিএম
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর প্রাথমিক পর্ব শেষ। এবার অপেক্ষা চূড়ান্ত লড়াইয়ের। সেই চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী রবিবার।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেমসের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
২০১৮ সালে যুব গেমসের প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এবার ডিসিপ্লিনের সংখ্যা বেড়েছে। ২৪টি ডিসিপ্লিনে প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ, প্রশিক্ষক/টিম ম্যানেজার, টেকনিক্যাল কর্মকর্তা, ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছেন। চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ।