× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে বিগ ব্যাশে গ্র্যান্ডহোম

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৫:১৮ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৮:০৩ পিএম

কলিন ডি গ্র্যান্ডহোম। ছবি সংগৃহীত

কলিন ডি গ্র্যান্ডহোম। ছবি সংগৃহীত

বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কিউই পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।

পরিবার, জাতীয় দলে তিন সংস্করণে প্রচুর ম্যাচ খেলার চাপ, প্রতিদ্বন্দ্বিতা, চোট ও বয়স, সবকিছু বিবেচনা করেই গ্র্যান্ডহোম এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এনজেডসির কেন্দ্রীয় চুক্তির নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকে জাতীয় দল ও ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। আর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে রয়েছে নিউজিল্যান্ডের টেস্ট ও ওয়ানডে সিরিজ। সেই সঙ্গে জানুয়ারিতে হয় নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। 

গ্র্যান্ডহোম যেহেতেু এনজেডসির কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাই সবকিছু ঠিক থাকলে তাকে মাঠে নামতে হতো আন্তর্জাতিক ও ঘরোয়া দুই প্রতিযোগিতায়। এ কারণে বছরের শেষ দিকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশে খেলার সুযোগ হতছাড়া করতে হতো ৩৬ বছর বয়সী গ্র্যান্ডহোমকে।

অবসরের এক বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেছেন, ‘মানতে হবে আমি আগের মতো তরুণ নই। অনেক চোট থাকায় অনুশীলনও দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং আমার পরিবার বেড়ে উঠছে, ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যৎ কী হবে, সেটাও তো বুঝতে হবে। শেষ কিছু সপ্তাহে এসব বিষয়ে আমি অনেক চিন্তা করেছি। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত। আমি মনে করি, আমার এখনই বিদায় নেওয়ার সময়।’

কিউইদের হয়ে ২৯টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন গ্র্যান্ডহোম। জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।  

নিউজিল্যান্ডের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্র্যান্ডহোম। ওয়ানডেতেও কার্যকরী ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ১০ ওভার বল করে জো রুটের উইকেটসহ মাত্র ২৫ রান খরচ করেন তিনি। তাতে চাপে পড়ে ইংলিশরা। 

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা