× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুকাকুর গোলে শেষ আটের আশায় ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৯ এএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৫ এএম

লুকাকুর গোলে শেষ আটের আশায় ইন্টার

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়েও হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে নিজেদের মাঠে ঠিকই জয়ের দেখা পেয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগের দেখায় ১-০ গোলে হারিয়েছে তারা পোর্তোকে।

ম্যাচ শেষের চার মিনিট আগে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর একমাত্র জয়সূচক গোলে শেষ আটের আশা জিইয়ে রেখেছে ইতালিয়ান এ জায়ান্ট ক্লাবটি।

সান সিরোর ম্যাচে স্বাগতিক ইন্টারের আক্রমণের ভালোই জবাব দিয়ে যাচ্ছিল অতিথি পোর্তো। লড়াইটা হচ্ছিল সমানে সমানে। 

আরও পড়ুন - 

ম্যানসিটিকে রুখে দিলেন গ্যাভারদিওল

কিন্তু ৭৮তম মিনিটে লালকার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে ওটাভিও মাঠ ছাড়লে ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। শক্তি হারিয়ে দুর্বল হয়ে পরা পোর্তো গোল হজম করে আট মিনিট বাদেই।

১৪ মার্চ ইন্টারের সঙ্গে ফের দেখা হবে পোর্তোর। লড়াইটা হবে পোর্তোর মাঠে। স্তাদিও দো দ্রাগাওতে ফিরতি লেগের ম্যাচে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা