প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৬ এএম
নারী-পুরুষ মিলিয়ে ৩৭৭ সপ্তাহ ধরে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ডটির মালিক ছিলেন কেবল স্টেফি গ্রাফ। জার্মানির নারী খেলোয়াড়ের এই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন নোভাক জোকোভিচ।
এবার টেনিস কিংবদন্তি স্টেফিকে ছাড়িয়ে যাওয়ার পালা নাম্বার ওয়ান তারকার। সার্বিয়ান তারকার সামনে এখন নতুন বিশ্ব রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ।
আর এক সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেই অনন্য সেই কীর্তি গড়ে ফেলবেন রাফায়েল নাদালের সমান ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ। ৩৭৮ সপ্তাহ র্যাঙ্কিংয়ে রাজত্ব করার নতুন মাইলফলক গড়বেন এ সুপারস্টার।
পুরুষদের মধ্যে সুইস কিংবদন্তি রজার ফেদেরার ৩১০ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। স্প্যানিশ মেগাস্টার রাফায়েল নাদাল শীর্ষে ছিলেন ২০৯ সপ্তাহ।