× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণীর মামলায় পৃথ্বী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৭ এএম

তরুণীর মামলায় পৃথ্বী

গত ১৬ ফেব্রুয়ারি স্বপ্না গিলসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন ভারতীয় ক্রিকেট তারকা পৃথ্বী শ। সেই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন স্বপ্না। তার পরই ফের মামলা করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পাল্টা ১০ ধারায় মামলা দায়ের করেছেন স্বপ্না। অভিযোগ- পৃথ্বীই প্রথমে তাদের মারধর করেছেন।

এর আগে পৃথ্বীর সঙ্গে সেলফি তোলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। যার জেরে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন পৃথ্বী। মামলার অভিযোগে বলা হয়, বেসবল ব্যাট দিয়ে গাড়িতে হামলা চালিয়েছেন স্বপ্নাসহ আটজন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা না দিলে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে তাকে। যদিও পরে জামিন পান তারা। এর আগে গত শুক্রবার আদালতে হাজির করানো হলে স্বপ্না অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় পৃথ্বী তার বুকে এবং হাতে আঘাত করেছেন। পরে বুঝতে পেরে ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন ভারতীয় ক্রিকেটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা