× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারমানপ্রীতের কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮ এএম

হারমানপ্রীতের কীর্তি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট শুরুর পর এমন কীর্তি নেই দ্বিতীয় কারও। গতকাল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই এক কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর। গড়েছেন নতুন এক মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫০তম ম্যাচ খেলেছেন তিনি। আর তাতেই ছেলে ও মেয়েদের মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার বনে গেছেন হারমানপ্রীত। এদিন তার দল ডিএলএস মেথডে ৫ রানের জয়ে সেমিফাইনালে উঠেছে।

এই কীর্তি গড়ার দিনে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন হারমানপ্রীত। ভারতের প্রথম নারী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূরণ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের সংখ্যায় তার পরের অবস্থানে রয়েছেন স্বদেশি রোহিত শর্মা। ভারত জাতীয় দলের অধিনায়ক খেলেছেন ১৪৮ ম্যাচ। কীর্তি গড়ে হারমানপ্রীত বলেন, ‘এটা আমার কাছে অনেক কিছু। সতীর্থদের কাছ থেকে আবেগপূর্ণ অনেক বার্তা পেয়েছি। আমরা অনেক ম্যাচ খেলতে পারি বলে বিসিসিআই ও আইসিসিকে ধন্যবাদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা