× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারে শেষ বাংলাদেশের বিশ্বকাপ মিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৬ এএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৯ এএম

হারে শেষ বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও জয় দূরে থাক সামান্য প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতি বাহিনী। স্বাগতিক প্রোটিয়াদের কাছে ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নিউল্যান্ডসে আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। পুরো ইনিংসে কখনই বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। ফলে এককভাবে লড়াই করলেও সোবহানা ও জ্যোতির ইনিংসের পরও বড় কোনো সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রানে থামে।

দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজানে কাপ ও আয়াবোঙ্গা খাপা দুইটি করে উইকেট নেন।

জবাবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লাউরা উলভার্ট ও তাজমিন ব্রিটস ম্যাচ শেষ করে দেন। তাদের দুইজনের হাফ সেঞ্চুরিতে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ৬৬ রানে ও ব্রিটস ৫০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে সব বোলারই রান খরচা করলেও ব্যতিক্রম ছিলেন পেসার মারুফা আক্তার। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়ে স্রোতের বিপরীতে পারফর্ম করেছেন এই স্পিনার।

টানা চার বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে ব্যর্থ হলো বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের আগে হারের এই গেরো খুলতে দৃঢ় প্রত্যয় থাকলেও শেষ পর্যন্ত তা আর হলো না। পরের আসরে একটি জয়ের অপেক্ষা থাকবে তাদের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা