× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে গড়াল অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৪ পিএম

মাঠে গড়াল অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট

মাঠে গড়িয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট (গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট)। প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট রত্ন তুলে আনার প্রয়াসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুরু হয়েছে এ টুর্নামেন্ট। সোমবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে পর্দা উঠে টুর্নামেন্টের। তার মাঠে গাওয়া হয় জাতীয় সংগীত।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক ও প্রধান পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী নির্জন মোশাররফ, সদস্য সচিব শরীফুল ইসলাম, আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন, ওসি (তদন্ত) শফিক আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, সাবেক ক্রিকেটার নয়ন ঘোষ, মোহাম্মদ আলামিন, জীবন মোবারাক ও রফিকুল ইসলাম সবুজ I অনুষ্ঠানে আয়োজকরা জার্সি তুলে দেন প্রতিটি দলের খেলোয়াড়দের হাতে। 

প্রধান পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী মোশারফ হোসেন নির্জন বলেন, ‘তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। আমার বিশ্বাস এই উদ্যোগ সফল হলে আখাউড়া থেকে অনেক তরুণ ক্রিকেটার জাতীয় পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করবে।’ তিনি আরও বলেন, ‘টুর্নামেন্ট চলাকলে মাদক বিরোধী প্রচারণাও চলবে।’

অনুষ্ঠানের উদ্বোধক আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। মুক্তিযুদ্ধের উজ্জ্বল স্মৃতিময় স্থান হলো আখাউড়া। আমাদের পূর্বজনেরা যে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছেন তার প্রতিফলন হিসেবে আমাদের মাদক গ্রহণ করা উচিত নয়। মাদকের বিরুদ্ধে আমাদের একটি আন্দোলন করে তুলতে হবে। খেলাধুলাই হবে তার একটি দৃষ্টান্ত।’

টুর্নামেন্টে উপজেলার ৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। বিজয়ী দল পাবে গোল্ডকাপ ট্রফি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা