× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসির এলিট প্যানেলে বাংলাদেশের রেফারি সালমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৬ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩ এএম

এএফসির এলিট প্যানেলে বাংলাদেশের রেফারি সালমা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ পরিচালনা করেছেন সালমা আক্তার। প্রথম নারী রেফারি হিসেবেই কাজটি করেছেন তিনি।

সালমা পেয়েছেন ফিফার সহকারী রেফারির স্বীকৃতিও। এবার তার সাফল্যের মুকুটে যোগ হলো আরও একটি পালক। এএফসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন সালমা।

মালয়েশিয়ায় গত ১৬–১৯ জানুয়ারি এএফসির এলিট প্যানেলের পরীক্ষায় অংশ নিয়েছিলেন সালমা। সে পরীক্ষায় পাসের খুশির খবরটা আজ পেয়েছেন তিনি।

বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে এএফসির এলিট প্যানেলে প্রবেশ করলেন সালমা। একই সঙ্গে পরীক্ষা দিলেও তাতে উত্তীর্ণ হতে পারেননি বাংলাদেশের আরেক রেফারি জয়া চাকমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা