× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরতি এল ক্লাসিকো ১৯ মার্চ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৩ পিএম

ফিরতি এল ক্লাসিকো ১৯ মার্চ

চলতি মৌসুমে ইতিমধ্যে দুবার মাঠে গড়িয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরত্ব। কোপা দেল রে সেমিফাইনাল ড্রয়ের কারণে আরও দুটি ‘এল ক্লাসিকো’ দেখার সুযোগ। স্পেনের শীর্ষ লিগ লা লিগায়ও হবে আরেকটি দ্বৈরত্বের লড়াই, আগামী ১৯ মার্চ ফিরতি লেগ গড়াবে কাতালানের মাঠে।

গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ ম্যাচে বার্সাকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের একই ব্যবধানে হারায় বার্সা, কোচ জাভি হার্নান্দেজের অধীনে পায় প্রথম শিরোপার দেখা পায় বার্সা। 

আরও পড়ুন: রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে খুশি জাভি

ক্যাম্প ন্যুতে আসছে মার্চের ১৯ তারিখে নিজেদের লিগ শিরোপার লড়াইয়ে টিকিয়ে রাখতে মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যদের। বাংলাদেশ সময় রাত ২টায় গড়াবে চিরপ্রতিদ্বন্দ্বী দুইয়ের লড়াই। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। পরবর্তী ক্লাসিকো ম্যাচে শিরোপার রূপরেখা নির্ধারণ হয়ে যেতে পারে। এমনও হতে পারে শিরোপার প্রশ্নে দাঁড়ি টেনে দেবে বার্সেলোনা, অথবা নিকট প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে আরেকটু শিরোপার কাছে যাবে রিয়াল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা