খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৯:৩৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।
উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় সাকিব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। আগে ব্যাট করে স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে চান। পরে ব্যাট করে যেটা চেস করা আফগানিস্তানের জন্য কঠিন হবে।
শারজাহর পিচ বেশ স্লো। মোহাম্মদ নবির নিশ্চয় চাইবেন বাংলাদেশকে অল্পরানে আটকে রাখতে। হয়তো এ ব্যাপারে আশাবাদীও তিনি।
ফুরফুরে মেজাজে থাকা আফগানিস্তানের সঙ্গে জেতার অভিপ্রায়ে মাঠে নামবে সাকিব বাহিনী। তবে ওপেনিং জুটিতে কে কে নামছেন তা এখনো জানা যায়নি।
তবে প্রথম ম্যাচে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় সবাই নিজেদের প্রথম বিষয়গুলো স্মরণীয় করে রাখতে চায়। তাই এশিয়া কাপের প্রথম ম্যাচটিও জয় দিয়েই রাঙাতে চায় সাকিব-মোস্তাফিজরা।
শিরোপার আক্ষেপ টাইগারদের বেশ পুরনো। একবার বা দুবার নয়, তিন তিনবার শিরোপার কাছে গিয়েও হতাশ হতে হয়েছে সাকিবদের। তবে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে সেই আক্ষেপ অবশ্যই মেটাতে চাইবেন মুশফিক-রিয়াদরা।
বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহদি, মোহাম্মদ সাইফুউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।
আফগানিস্তান স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।
প্রবা/আরএম/