× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭০ কোটি টাকায় মিলবে রোনালদোর বাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৬ পিএম

৭০ কোটি টাকায় মিলবে রোনালদোর বাড়ি

ইংলিশ ডেরা ছেড়ে দুই বছরের জন্য সৌদি আরবে ঘাঁটি গেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের জার্সিতে মাতাচ্ছেন মাঠ। নিকটতম সময়ে ইংল্যান্ডে ফেরার সম্ভাবনাও তাই খুব একটা নেই। ইংল্যান্ডে বিলাসবহুল বাড়ি বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছেন সেজন্যই। রোনালদোর সেই বাড়িটি কিনতে ঢালতে হবে ৭০ কোটি টাকা।

ইংল্যান্ডের অ্যাল্ডারলি এডজে অবস্থিত তার চেশায়ার ম্যানশন বিক্রি করে দিতে চাইছেন। রোনালদোর বয়স এখন ৩৮ বছর, ক্যারিয়ারের বলতে গেলে শেষ প্রান্তে।  আবার কোনো ইংলিশ ক্লাবে ফেরার সম্ভাবনা খুব একটা নেই তার। তাই বিক্রি করে দিতে চাইছে বাড়িটি। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫.৫ মিলিয়ন পাউন্ড (৬.১ মিলিয়ন ডলারের বেশি)। তাছাড়া পর্তুগালের নিজের স্বপ্নের বাড়ি বানানোর কাজটাও অনেকখানি এগিয়ে রেখেছেন সিআর সেভেন।

আরও পড়ুন: রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে খুশি জাভি

চেশায়ার ম্যানশন রিয়েল এস্টেট এজেন্ট জ্যাকসন-স্টপস দ্বারা বিক্রি করতে চাইছেন রোনালদো। বাড়িটিকে ‘আধুনিক ডিজাইনের একটি মাস্টারপি’ হিসাবে বর্ণনা করা হয়। চারটি গাড়ি রাখার মতো বাড়িটিতে বেশ কয়েকটি অভ্যর্থনা কক্ষ রয়েছে। বিনোদনের জন্য আছে একটি ওয়াইন রুম।

সাত বেডরুম ও ছয় বাথরুমের বাড়িটির মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা। বাড়িটিতে রয়েছে উচ্চ প্রযুক্তিতে সজ্জিত একটি ফিটনেস কক্ষ, একটি সুইমিং পুল, একটি প্যাডেল টেনিস কোর্ট এবং একটি জ্যাকুজি। সিনেমা দেখার জন্য বড় একটি হলরুমও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা