× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে জরিমানা গুনলেন নাসিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৩ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে জরিমানা গুনলেন নাসিম

কুমিল্লা ছেড়ে গেলেও ফ্র্যাঞ্চাজিটির প্রতি নাসিম শাহর ভালোবাসাটা এখনো অটুট আগের মতোই। পিএসএলের ক্রিকেটে ব্যস্ততার মাঝেই দেখিয়ে দিলেন চ্যাম্পিয়ন কুমিল্লার প্রতি এখনো টান অনুভব করেন। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির প্রতি সেই আকর্ষণের তোড়েই ঘটিয়ে বসেছেন এক কাণ্ড! পিএসএলের মাঠে নেমে পড়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে। হয়তো ইমরুখ কয়েসের দলকে অভিনন্দন জানাতেই ইচ্ছেকৃতভাবে এটা করেছেন। নয়তো ভুলে করেছেন। যে কারণেই করুক না কেন এটা যে নিয়ম বহির্ভূত।

তবে কোনো এক লিগের ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট সরঞ্জাম নিয়ে অন্য কোনো লিগে খেলতে নেমে শাস্তি পাওয়ার ঘটনা খুব একটা শোনা যায় না। তবে যাই হোক না কেন, সেই বিরল কিছুই ঘটেছে পিসিএলে! তার জন্যই শাস্তি পেলেন পাকিস্তানের এ তরুণ ক্রিকেটার। 

বিপিএলের জার্সি বা অন্য সরঞ্জাম নিজের কাছেই রেখেছিলেন নাসিম। তিনি যে পিসিএল খেলছেন, বিপিএলে নয়। বাংলাদেশে খেলে যাওয়ার ঘোরটা কাটাতে না পেরে হয়তো গতি তারকা ভুল করে বসেন। কুমিল্লার হেলমেট পরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে পড়েন। আর এ অপরাধ করে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনেছেন নাসিম।

পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন এখন নাসিম। তবে সে কথা বেমালুম ভুলে গিয়ে মুলতান সুলতানের বিপক্ষের ব্যাট করতে নামেন কুমিল্লার হেলমেট পরে। টর্নামেন্টের আচরণ বিধি ভাঙ্গায় পিসিবির ডিসিপ্লিনারি কমিটি তাকে শাস্তি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা