× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ও দারুণ ক্রিকেটার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৯ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫০ পিএম

‘ও দারুণ ক্রিকেটার’

বিপিএল ফাইনাল চলাকালীন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল দিয়েছে বিসিবি। ওই দলে নতুন মুখ তৌহিদ হৃদয়। পুরোনোদের মধ্যে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি ও এনামুল হক বিজয়। মূলত বিপিএলে পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন তারা, এমনটাই জানান বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। হৃদয় বিপিএলের পারফরম্যান্সে নয়, ধারাবাহিক পারফর্ম করেই ডাক পেয়েছেন।

বিপিএলে ব্যাট হাতে ১৪০.৪১ স্ট্রাইক রেট ও ৩৬.৬৩ গড়ে করেন ৪০৩ রান। ওই পারফরম্যান্সের পর তৌহিদ হৃদয়ের দলে ডাক পাওয়াটা অবধারিতই ছিল। নির্বাচকরা শুধু বিপিএল নয়, গত দুই বছর ধরে হৃদয়ের পারফরম্যান্স ধরেই তাকে দলে ডেকেছেন। এই নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বিপিএল তার দারুণ কেটেছে। সে মূলত গত দুই বছর ধরে নিয়মিত পারফর্ম করেছে। আমাদের পাইপলাইনে দুই বছর ধরেই আছে। গত দুই বছর ধরে বিসিএল, এনসিএলেও দারুণ ব্যাটিং করেছে। এটা দেখেই মনে হয়েছে ওকে এখন দলে নেওয়া দরকার। তাই ওকে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: সিলেটের ফাইনাল হারের পাঁচ কারণ

দলে নেওয়া হলেও সে এখনও প্রস্তুত কি না সেদিকে লক্ষ না রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাওয়াটাই হৃদয়কে দলে ডাকার মূল লক্ষ্য বলেও জানান হাবিবুল বাশার, ‘সে প্রস্তুত কি না সেটা তো বিষয় না। ভবিষ্যতের জন্য দারুণ একজন ক্রিকেটার। ভালো খেলছে, তাই তাকে ডাকা হয়েছে।’

বিপিএলে দারুণ খেলা তৌহিদ হৃদয় ডাক পেলেও কপাল খোলেনি নাসির হোসেনের। মূলত মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও মুশফিকুর রহিমদের কারণেই তাকে ডাকা হয়নি। নাসিরের জায়গায় নতুন কেউ পারফর্ম করলে দলের সঙ্গে রেখে আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশ বোঝানোর জন্য হলেও তাকে ডাকা হতো বলে জানান নির্বাচক হাবিবুল বাশার।

আরও পড়ুন: দলে ডাক পেয়ে খুশি হৃদয়

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সে আমাদের গুডবুকে ছিল। আমাদের ওয়ানডে দলে পরিবর্তনের কোনো সুযোগ নেই। মাহমুদউল্লাহ, সাকিব (আল হাসান), মুশফিক, আফিফ আছে। আসলে এখানে আমাদের জায়গা নেই। ভেরি আনফরচুনেট। এখানে আসলে যারা আছে তারা আসলে ফর্মে আছে ও সেটেল্ড। এখানে পরিবর্তনের সুযোগ কম। নিলে একজন নতুন ক্রিকেটারকে নেওয়া যায়, তাকে আমরা প্রস্তুত করতে পারি।’

ইয়াসির আলী রাব্বি, এনামুল হক বিজয়, নাসুম আহমেদদের কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন হাবিবুল বাশার সুমন। বলেন, ‘রাব্বির একটু ইনজুরি সমস্যা ছিল। আর ওদের ফর্মটাও বিপিএলে খুব একটা ভালো কাটেনি। তারা আমাদের ভবিষ্যতের জন্য ভালো খেলোয়াড়। এই সিরিজে না পেলেও পরে সুযোগ পাবে বলে আশাবাদী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা