× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জালমির দ্বিতীয় ম্যাচের একাদশে নেই সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৯ পিএম

জালমির দ্বিতীয় ম্যাচের একাদশে নেই সাকিব

করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচে আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। ক্লান্তির ছাপ ঠিকই ধরা পড়েছে তার বোলিংয়ে।

প্রথম ম্যাচের খরুচে বোলিংয়ের কারণে দলের দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে ছিটকেই গেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। মুলতান সুলতানের বিপক্ষে সাকিবের বদলে নেমেছেন রভম্যান পাওয়েল। সাকিবের জায়গায় ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের এ মিডল অর্ডার ব্যাটার তুলেছেন ২৩ রান। 

বিপিএলে দুর্দান্ত খেললেও পিএসএলে নিজের প্রথম ম্যাচে বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাকিব। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩ ওভারে খরচ করেন ৩২ রান।

প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। দ্বিতীয় ওভারেও কিপটেমি বোলিংয়ের ধারা ধরে রেখে দেন ৮ রান। তৃতীয় ওভারে খরচ করেন ২১ রান।

খরুচে বোলিংয়ের আগে ব্যাট হাতে তেমন কিছু করে দেখানোর সুযোগ পাননি সাকিব। ইনিংসের ২ বল বাকি থাকতে ব্যাট হাতে মাঠে নেমে মাত্র ১ বল খেলেন সাকিব। ১* রান তুলেই থেকে যান অপরাজিত।

সাকিবের বোলিং ভালো না হলেও ২ রানের নাটকীয় জয় তুলে নিয়েছিল তার দল পেশোয়ার জালমি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা