× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের বিপক্ষে রান পাহাড়ের চূড়ায় কিউইরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম

বাংলাদেশের বিপক্ষে রান পাহাড়ের চূড়ায় কিউইরা

পাওয়ার প্লেতেই মিলছিল বড় সংগ্রহের আভাস। শেষ পর্যন্ত সত্যি হলো সেটিই। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট খরচায় বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য ছুড়েছে নিউজিল্যান্ড। 

কিউইদের বিপক্ষে এদিন ঘুরে দাঁড়ানোর মিশনে বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারছে না নিগার সুলতানা জ্যোতির দল। দুই ওপেনার সুজি ব্যাটস ও বার্নাডাইন বেজুইডেনহাউট বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান কিউইদের। পরে বেজুইডেনহাউট ফিরলেও দলকে চালকের আসনে রাখেন সুজি। মাঝে অ্যামিলিয়া ক্যার ১৩ বলে ১৬ ও অধিনায়ক সফি ডেভাইন কিছু করতে না পারলেও দলকে রান পাহাড়ের পথেই রাখেন সুজি। এ পথে তাকে যোগ্য সঙ্গ দিয়েছে ম্যাডি গ্রীন। ২২০ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়ে এই ব্যাটারের সংগ্রহ ২০ বলে ৪৪ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। এর আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারতে হয়েছে বাংলাদেশকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা