× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ম্যাজিক নয় সব আল্লাহর রহমত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম

‘ম্যাজিক নয় সব আল্লাহর রহমত’

‘বিপিএল মানেই যেন মাশরাফি’ নবম আসরে এসে এটুকু অন্তত আত্মবিশ্বাসের সাথেই বলা যায়। কেননা, এনিয়ে মোট পাঁচবার এই আসরের ফাইনাল খেলতে চলেছেন তিনি। বৃহস্পতিবার তার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। অথচ টুর্নামেন্ট শুরুর আগে কাগজে কলমে এই দলটাকে কেউ শিরোপার কাতারে রাখেনি।

তার নেতৃত্বে মাঝারি মানের সিলেট আসর জুরেই দিয়েছে চমক। দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিতে অনেকটা এগিয়ে থাকা রংপুর রাইডার্সকে তারা হারিয়েছে শেষ তিন ওভারে নাটকীয়তায়। আর তাতেই প্রথমবারের মতো ফাইনালে পা রেখেছে সিলেট। মাইডাস টাচের মতো দলকে বদলে দিয়েছেন মাশরাফি। ম্যাচ শেষে এটাকে এক বাক্যে মাশরাফি ম্যাজিক মানছিলেন সংবাদ সম্মেলনে থাকা সাংবাদিকরা। যদিও অধিনায়ক নিজে এটিকে ম্যাজিক বলতে নারাজ।

আরও পড়ুন: ফাইনালে হারে না কুমিল্লা

তার মতে, ‘কোনো ম্যাজিক নেই, সব আল্লাহর রহমত। হারিনি বলে যে হারব না, তা নয়। আবার হেরে যাওয়ার জন্যও নামব না। আগে যা হয়েছে, তা স্মরণ করে লাভ নাই। পরশু আমাদের একটা ফাইনাল আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

এর আগে বিপিএলের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি। তৃতীয়বার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছিলেন। এক আসর বিরতির পর পঞ্চম আসরে আবার তিনি ট্রফি উঁচিয়ে ধরেন রংপুর রাইডার্সের হয়ে। আর এবার নেতৃত্ব দিয়ে মুনশিয়ানা দেখিয়েছেন সিলেটের হয়ে। বিপিএলেরর ফাইনালে অভিজ্ঞাতায় তার ধারে কাছেও নেই দ্বিতীয় কেউ। তবে এরপরও কুমিল্লাকে শক্তিশালী মানছেন তিনি।

ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘যদিও কুমিল্লা দল অনেক অনেক ভালো, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা