× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরেই ফুলেল অভ্যর্থনা পেলেন স্বর্ণজয়ী ইমরানুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২৫ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮ এএম

দেশে ফিরেই ফুলেল অভ্যর্থনা পেলেন স্বর্ণজয়ী ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান দেশে ফিরেছেন মঙ্গলবার রাতে। তারকা এই স্প্রিন্টার ঢাকায় পা রাখতেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে তাকে।

ইমরানুর রহমানের অবিস্মরণীয় এ সাফল্যের জন্য বিমানবন্দরে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ফেডারেশনের কর্মকর্তা ও বিভিন্ন পেশার ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল ইমরানুরের।

বিশ্ব ভালোবাসা দিবসের সকালে ক্রীড়াঙ্গনের ভালোবাসায় সিক্ত হওয়ার কথা ছিল তার। তবে সেই পরিকল্পনায় কিছুটা বিঘ্ন ঘটে ফ্লাইট শিডিউলের জটিলতার কারণে। সকালের পরিবর্তে রাতে ঢাকায় পা রাখেন তিনি।

খবরটি নিশ্চিত করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু আগেই জানিয়ে দেন, ‘কাজাখস্তান থেকে ফ্লাইট বিলম্বের কারণে ইমরানুর রহমানের ফ্লাইটটি পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে সকালের পরিবর্তে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে এয়ার অ্যারাবিয়া আবুধাবি হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। এ অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শনিবার স্বর্ণপদক জেতেন ইমরানুর রহমান। তবে ইমরানুর পদকটি বুঝে পান রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা