প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৮ পিএম
ফরচুন বরিশালকে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে তুলতে পারেননি সাকিব আল হাসান। এলিমেনেটর ম্যাচ খেলেই বিদায় নিতে হয়েছে তাদের।
ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরে নিজেদের মিশন শেষ হওয়ায় পাকিস্তানে পাড়ি জমিয়েছেন বরিশাল ক্যাপ্টেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ্টেন পেশোয়ার জালমির হয়ে খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
দুপুরে পেশোয়ার জালমির সঙ্গে যোগ দেন সাকিব। ভ্রমণ ধকল সামলে আজ রাতেই দলটির হয়ে মাঠে নামছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। করাচি কিংসের বিপক্ষে একাদশেও জায়গা পেয়েছেন সাকিব।
টস জিতে সাকিবের পেশোয়ার জালমিকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে করাচি কিংস। আসরে বাবর আজমের নেতৃত্বে খেলবেন বাংলাদেশের এ ক্রিকেট মহাতারকা।
করাচি কিংস একাদশ : শারজিল খান, ম্যাথু ওয়েড, হায়দার আলী, শোয়েব মালিক, কাসিম আকরাম, বেন কাটিং, ইমাদ ওয়াসিম, অ্যান্ড্রু টাই, ইমরান তাহির, মীর হামজা ও মোহাম্মদ আমির।
পেশোয়ার জালমি একাদশ : বাবর আজম, মোহাম্মদ হারিস, ভানুকা রাজাপাকসে, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, জেমস নিশাম, সাকিব আল হাসান, ওয়াহাব রিয়াজ, খুররম শাহজাদ, সুফিয়ান মুকিম ও সালমান ইরশাদ।