× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফের আয়োজক ভারত, অংশ নেবে পাকিস্তান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৩ পিএম

সাফের আয়োজক ভারত, অংশ নেবে পাকিস্তান

ভারতের মাটিতে আবার বসতে যাচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ । ২০২৩ সালের জুনে সাফ ফুটবল আবারও হবে দেশটিতে। 

শুরুতে টুর্নামেন্টের আয়োজক হতে আগ্রহী ছিল কেবল নেপাল। পরে আগ্রহ জানায় ভারত। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনালও ভারতকে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এ টুর্নামেন্টের আয়োজক হিসেবে চেয়েছিল। তাদের সে চাওয়াই শেষ পর্যন্ত পূরণ হলো। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনলাইন সভায় সাফের আয়োজক চূড়ান্ত হয়েছে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের শর্তই হচ্ছে তাদের প্রথম টুর্নামেন্ট ভারতে হতে হবে। বৈঠকে ভারতে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সাতটা দেশ অংশ নিলে প্রতিযোগিতা শুরু হবে ২০ জুন, ছয়টা দেশ হলে ২১ তারিখ খেলা শুরু হবে।’

এ নিয়ে খানিকটা আপত্তি তুলেছিল নেপাল। তবে শেষ পর্যন্ত ভারতের ব্যাপারে সম্মতি দিয়েছে। হেলাল বলেন, ‘নেপালই একমাত্র স্বাগতিক হতে চেয়েছিল। সভাতেও তারা স্বাগতিক হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সামগ্রিক প্রেক্ষাপটে ও দক্ষিণ এশিয়ার ফুটবলের স্বার্থে ভারতকে স্বাগতিক হওয়ার ব্যাপারে স্বাগত জানিয়েছে।’

টুর্নামেন্ট আয়োজন করতে সাফের কাছে কয়েক সপ্তাহ সময় চেয়েছে ভারত। ১০ মার্চের মধ্যে ভারত সম্ভাব্য ভেন্যুর নাম জানাবে। 

টুর্নামেন্ট ভারতে হলেও পাকিস্তানের ফুটবলাররা ভিসা পাবে। গতকাল সভায় চির বৈরী প্রতিবেশী দেশটির ফুটবলারদের ভিসার নিশ্চয়তা দিয়েছে ভারত। সংস্থার সাধারণ সম্পাদক বলেন, ‘মিটিংয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পাকিস্তানের খেলোয়াড়, কোচিং স্টাফের ভিসা প্রদানের নিশ্চয়তা দিয়েছে সাফকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা