× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলবেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৭ এএম

পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলবেন সাকিব

প্লেয়ার্স ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজিরই আগ্রহ ছিল না সাকিব আল হাসানকে নিয়ে। অবশেষে আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী দিনে দল পেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। নাম লেখালেন পেশোয়ার জালমিতে। 

পাকিস্তানের গণমাধ্যমের খবর, ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি পিক’ হিসেবে সাকিবকে দলে টেনেছে পেশোয়ার জালমি। আজ রাতেই পেশোয়ারে যোগ দেওয়ার কথা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের। ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমিও টু্ইটারে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছে।

বিপিএলে সাকিবের এখন কোনো খেলা নেই। তার দল ফরচুন বরিশাল বিদায় নিয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে। তারওপর ইংল্যান্ড সিরিজ শুরু হবে মার্চে। ফলে হাতে এখন অনেক সময়। এই সুযোগে পিএসএলে খেলবেন সাকিব।

১ মার্চ শুরু ইংল্যান্ড সিরিজ। সাকিব দেশে ফিরবেন তার আগেই। সে হিসেবে পিএসএলে ৫টি ম্যাচ খেলতে পারবেন সাকিব। আগামীকাল করাচি কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পেশোয়ার।

পিএসএলে এর আগে দুবার খেলেছেন সাকিব। সর্বশেষ ২০১৭ সালে খেলেন পেশোয়ারের হয়েই। তার আগে খেলেন করাচি কিংসের জার্সিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা