× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী আইপিএলে দল পাননি সালমা-জাহানারাদের কেউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৯ পিএম

নারী আইপিএলে দল পাননি সালমা-জাহানারাদের কেউ

তালিকায় নাম ছিল বাংলাদেশের ৯ ক্রিকেটারের। তাদের মধ্যে নারী আইপিএলের নিলামে নাম উঠে তিন জনের। তবে জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারদের মধ্যে কেউ কোনো দল পাননি।

স্টার অলরাউন্ডার সালমার বেসপ্রাইজ ছিল ৪০ লাখ রুপি। আর তারকা পেসার জাহানারার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু তারপরও কোনো দল তাদের কিনতে আগ্রহ দেখায়নি।

সালমা-জাহানারাদের সঙ্গে নিলামে ছিল নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ ও স্বর্ণা আক্তারের মতো ক্রিকেটারদের নাম।

আগামী ৪ মার্চ মাঠে গড়াতে যাচ্ছে নারী আইপিএলের অভিষেক আসর। উদ্বোধনী আসরকে সামনে রেখে আজ মুম্বাইয়ে গেল মেগা নিলাম। 

নারী আইপিএলের আগে ভারতে বসত ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ টুর্নামেন্ট। সে আসরে দুবার অংশ নিয়েছেন জাহানারা আলম।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা