× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ২০:৫০ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন

অধিনায়ক বাবর আজমের পর সাজঘরে ফিরেছেন ফখর জামান। তাকে ফিরিয়েছেন আভেশ খান। প্রথম ৬ ওভারে তারা হারিয়ে বসল দুই টপঅর্ডার। দুজনই আউট হয়েছেন সমান ১০ রান করে।

৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান।

এর আগে তৃতীয় ওভারে পাকিস্তান শিবিরে থাবা বসায় ভুবনেশ্বর কুমার। তার শিকার হয়ে ফিরতে হয় পাক অধিনায়ক বাবর আজমকে। 

সাবলীল ব্যাটিং-ই করছিলেন ফখর। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে আভেশ খানের প্রথম বলে ১ রান নিয়ে স্ট্রাইকে দেন রেজওয়ানকে। পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটার ১টি করে ছক্কা আর চারের মারের পর ওভারের শেষ দুই বলে স্ট্রাইক দেন ফখরকে। আভেশের করা পঞ্চম শট বলটি খানিকটা বাউন্সারে পরাস্ত করে বাঁহাতি ব্যাটারকে। 

বল যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের কাছে। তিনিও ঠিকভাবে বুঝতে পারেনি ব্যাট-বলের কোনো সংযোগ হয়েছে কি না। বল তালুবন্দি করার পর তাই আম্পায়ারের কাছে কোনো জোরালো আবেদনও করেননি কার্তিক।

তবে ব্যাটে বলের সংযোগ হয়েছে বুঝতে পেরেই উইকেট ছেড়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন ফখর। আম্পায়ারও তার আগে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। বাবরের মতো ব্যক্তিগত ১০ রানেই ফিরে গেছেন ফখর। 

এর আগে নিজের ও ইনিংসের প্রথম ওভারে দুবার উইকেট পাওয়ার আশা জাগিয়েও হতাশ হন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। কিন্তু তৃতীয় ওভারে এসেই দলকে এনে দেন ব্রেক থ্রু। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ১০ রানের মাথায় প্যাভিলিয়নের পথ দেখান ভুবনেশ্বর। 

তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন ভুবনেশ্বর। চতুর্থ ডেলিভারিতে তার করা বাউন্সারে পুল করতে গিয়ে টপ-এজড হন বাবর। ফাইন লেগে ধরা পড়েন আর্শদীপ সিংয়ের হাতে। দলীয় তৃতীয় ওভারেই ১৫ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় পাকিস্তানের।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা