প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৩ পিএম
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে সেরা টাইমিং গড়ে ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের ইমরানুর রহমান। কাজাখস্তানের আস্তানায় পদকের মঞ্চেও দেখালেন চমক। ফাইনালে নিজের রেকর্ড ভেঙ্গে স্বর্ণ জিতলেন বাংলাদেশের এই দ্রুততম মানব।
স্প্রিন্টে স্বর্ণ জিততে ৬.৫৯ সেকেন্ড সময় নেন ইমরানুর। এটাই তার সেরা টাইমিং। এর আগে তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর। সেমিফাইনালে ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনালে উঠেছিলেন গতি তারকা।
আস্তানায় শনিবার সকালে অনুষ্ঠিত ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়েছিলেন ইমরানুর রহমান। চ্যাম্পিয়নশিপে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান ইনডোর ফাইনালে স্বর্ণপদক অর্জন করেন। সে সঙ্গে কাজাখস্তানে ওড়ান লাল-সবুজের পতাকা।