প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০০ পিএম
হারলেই গোটাতে হবে তল্পিতল্পা—এমন সমীকরণের এলিমেনটর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। টস হেরে সাকিব আল হাসানের দলও আটঘাট বেধে নেমেছে। শুরুর জুটিতে চার-ছক্কার ফুলঝুড়ি ছোটাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
মিরপুরে এলিমেনেটরে টেবিলের দুই তৃতীয় ও চতুর্থ দলের লড়াই মূলত আসরে টিকে থাকার। সে লক্ষ্যে ভালো শুরুও পেয়েছে বরিশাল। এক উইকেট হারালেও সাকিবের দল পাওয়ার প্লেতে তুলে নিয়েছে ৪৬ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬ ওভারে ৪৬ রান। ১৬ বলে ১২ রান করে ফিরেছেন অ্যান্দ্রে ফ্লেচার। ওপেনিংয়ে নামা মেহেদী মিরাজের ২০ বলে ৩৫ রানের সঙ্গে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ (০)।