× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম

শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের

মাঠে গড়িয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বৈশ্বিক এই ক্রিকেট আসরের পর্দা উঠেছে দুদিন হলো। কিন্তু এখনও খেলতে নামেনি বাংলাদেশ। অবশেষে আসরের তৃতীয় দিনে এসে অপেক্ষা ফুরোতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ মাঠে নামছে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির দল।

মাঠের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছেন না দেশের মেয়েরা। যে করেই হোক আজ জয়ের ধারায় ফিরতে চান নিগার সুলতানারা।

কিন্তু পরিসংখ্যান বাংলাদেশের হয়ে কথা বলছে না। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছেন দেশের কন্যারা। পরে বিশ্বকাপে নিজেদের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেই হার মেনেছে বাংলাদেশ। ভারত-পাকিস্তানের কাছে হারের তেতো স্বাদ হজম করেছেন সালমা খাতুন-জাহানারা আলমরা। প্রস্তুতি পর্বটা বাজেভাবে শেষ হলেও এবার জয়ের মুখ দেখতে চান লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপ মিশনে নিজেদের শুরুটা জয়ে রাঙাতে চান বাঙালি মেয়েরা।

তবে পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার হয়ে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেননি লঙ্কান মেয়েরা। বিশ্বকাপ মিশনও তারা শুরু করেছেন নাটকীয় জয় দিয়ে। তার ওপর সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় ছিনিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই উজ্জীবিত শ্রীলঙ্কা আজও চেপে বসতে চায় জয়রথে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে নতুন মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। চার-ছক্কার রোমাঞ্চের ছোঁয়া পেয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজও। এবার বাংলাদেশের মেয়েদের পালা। শ্রীলঙ্কার সঙ্গে নিশ্চিত জমবে খেলা। তার আগে দিনের প্রথম ম্যাচে আজ চিরশত্রু ও প্রতিবেশী ভারতের মেয়েদের মুখোমুখি হবেন পাকিস্তানের কন্যারা। একই ভেন্যুতে লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা