× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেলসির ড্রয়ের হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৪ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৮ পিএম

চেলসির ড্রয়ের হ্যাটট্রিক

সময়টা মোটেই ভালো কাটছে না চেলসির। অনেক দিন ধরেই মাঠের লড়াইয়ে নেই গোলের দেখা। সঙ্গে নেই জয়ের দেখা। লিভারপুল ও ফুলহামের বিপক্ষে টানা দুই ম্যাচে তাই গোল শূন্য ড্র-ই মেনে নিতে হয়েছে কোচ গ্রাহাম পটারের শিষ্যরা। 

অবশেষে তৃতীয় ম্যাচে এসে গোলের দেখা পেল চেলসি। গোল খরা কাটল ঠিকই। কিন্তু এবারও জয়ের দেখা নেই। ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়েই ফিরতে হয়েছে দ্য ব্লুজ শিবিরকে। মানে ড্রয়ে হ্যাটট্রিকই করে ফেলল চেলসি। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অবশ্য প্রথম লিড নেয় অতিথি চেলসিই। লড়াইয়ের ১৬তম মিনিটে এ ইংলিশ জায়ান্ট ক্লাবকে গোল উপহার দেন জোয়াও ফেলিক্স। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিক ওয়েস্ট হ্যাম। ২৮তম মিনিটে সমতাসূচক গোলটি করেন এমারসন। পরে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ থেকে যায় অমীমাংসিত। 

চেলসি সর্বশেষ জিতেছে ১৫ জানুয়ারি। তবে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেই ম্যাচে জিততে রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল স্টামফোর্ড ব্রিজ শিবিরের। এক ড্র আর তিন হারের পরই হাতে ধরা দিয়েছিল ওই জয়টা।

অন্যদিকে ইংলিশ লিগে জয় থেকে বঞ্চিত হয়েছে আর্সেনালও। প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডকে আক্রমণে নাস্তানাবুদ করে ছাড়লেও ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গানারদের। আর্সেনালের জার্সিতে ট্রোসার্ডের গোলের পর ব্রেন্টফোর্ডকে সমতাসূচক গোলটি উপহার দেন টনি।

তবে হার মেনেছে টটেনহ্যাম হটস্পার। লেস্টার সিটির মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্পার শিবির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা