× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের নবম নাকি পাকিস্তানের ষষ্ঠ

গাজী নাসিফুল হাসান

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ১৭:২৬ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 

ভারত ও পাকিস্তানের ম্যাচ বরাবরই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করে। তার ওপর এটা হচ্ছে এশিয়া কাপের লড়াই। তাই বাড়তি আগ্রহ তো সবার মধ্যে থাকবেই। আর পাড়া-মহল্লায় চায়ের কাপেও এখন ঝড় তুলেছে এই লড়াই নিয়ে।

ভারত ও পাকিস্তান অনেকবার একে অপরের মুখোমুখি হলেও আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এশিয়া কাপ নিয়ে। এখন পর্যন্ত ভারত ও পাকিস্তান এশিয়া কাপে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। যার মধ্যে ভারত জয় পেয়েছে মোট ৮ ম্যাচে এবং পাকিস্তান জয় পেয়েছে ৫ ম্যাচ। আর এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাট অনুষ্ঠিত হয়েছে মাত্র একবার। সেখানে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে। মর্যাদার এই লড়াইয়ে যদি ভারত জেতে পাকিস্তানের বিরুদ্ধে, তাহলে এটা তাদের পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নবম জয় হবে। আর পাকিস্তান জিতলে এটা তাদের ষষ্ঠ জয় হবে। 

তবে জয়-পরাজয় কিংবা এগিয়ে যাওয়া এই লড়াইয়ে কোনো মূল্য নেই। বরং এখানে জয় পাওয়াটা দুই দলের জন্য একটা সম্মানের হিসেবে ধরা হয়।

চলুন একটু বিশ্লেষণ করা যাক দুই দলে এই লড়াই নিয়ে।

ভারতের কাছে এই ম্যাচ হতে পারে প্রতিশোধের ম্যাচ। কেননা এখন এই দুই দলকে আর আগের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দেখা যায় না। আইসিসির টুর্নামেন্ট এবং এশিয়া‌ কাপেই এদের দেখা যায় বেশি। ঠিক তেমনি গত বছর বিশ্বকাপে ভারতের রীতিমতো কচুকাটা করে দিয়েছিল পাকিস্তান। ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। আর‌ সেই ম্যাচ জয়ের বড় কারিগর ছিলেন শাহিন শাহ আফ্রিদি। 

সেই হারের এখনও বছর পার হয়নি। মাত্র ১০ মাসের ব্যবধানে আবারও যখন মাঠে নামছে দুই দল, তখন পাকিস্তানের দলে নেই আফ্রিদি। আবার পাকিস্তানের মতো ভারতের পেস এটাকেও দেখা যাবে না তাদের গুরুত্বপূর্ণ সদস্য জাসপ্রীত বুমরাহকে। 

সর্বশেষ সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন অনেক পরিণত ভারত। কেননা তারা এখন প্রচুর আক্রমণাত্মক ক্রিকেট খেলে। সর্বশেষ ৭টি টি-টোয়েন্টি সিরিজের ৬টিতেই জিতেছে তারা। তবে পাকিস্তান কিন্তু কম যায় না। খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আর সেখানে খেলা সর্বশেষ ১৭ টি-টোয়েন্টির ১৬টিতেই জয় পেয়েছে পাকিস্তান। 

আজকের ম্যাচে ভারত একটু বেশিই আত্মবিশ্বাসী, তা বলাই বাহুল্য। কেননা ম্যাচের দুই দিন আগেই তারা একাদশ দিয়ে দিয়েছে। তবে ভারতের চিন্তার কারণ হতে পারে তাদের দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির ফর্ম। তবে ফর্মহীন বিরাট কোহলিকে নিয়ে সতর্ক আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দুই দলের প্রথম তিনজন ব্যাটসম্যান খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষত পাকিস্তান তাদের এই টপ অর্ডারের ওপর বেশি নির্ভরশীল। গত বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের মোট রানের ৬৮% রান এসেছে তাদের প্রথম তিনজন ব্যাটসম্যানের কাছ থেকে। আর ভারতেরও মোট রানের ৫৮% রান এসেছে তাদের প্রথম তিনজন ব্যাটসম্যানের কাছ থেকে। 

ষষ্ঠ কিংবা‌ নবম এর কোনোটাই এই লড়াইকে প্রভাবিত করে না। বরং ক্রিকেটের এক দ্বৈরথ দেখতে প্রস্তুত হচ্ছে ক্রিকেটপ্রেমীরা। আশা করি আজ একটি উপভোগ্য লড়াই দেখতে পারব আমরা। 

প্রবা/রাই/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা