× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন এমি মার্তিনেজ

‘মেসি থামলে রাজত্ব করবেন এমবাপে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৪ পিএম

‘মেসি থামলে রাজত্ব করবেন এমবাপে’

বিশ্বকাপ শেষে যিনি এত কাণ্ড ঘটালেন, সেই এমিলিয়ানো মার্তিনেজ প্রশংসায় পঞ্চমুখ কিলিয়ান এমবাপের! বিষ্ময় জাগা স্বাভাবিক—বুয়েন্স আয়ারসের বাসে এমবাপের পুতুল নিয়ে যিনি নেচেছেন, সেই এমি বলছেন, এমবাপের পক্ষে কথা। আর্জেন্টাইন গোলরক্ষকের মতে, লিওনেল মেসি না থাকলে ফুটবলে রাজত্ব করবে কিলিয়ান এমবাপে।

লুসেইলে ফ্রান্সের বিপক্ষে রঙ ছড়ানো নাটুকে ফাইনালের পর এমি প্রথম আলোচনায় আসেন গোল্ডেন গ্লাভস বিতর্কে। এরপর এমবাপেকে নিয়ে বাজে গান বানানোয়, সবশেষ শিরোপা নিয়ে ছাদখোলা বাসে করে যাওয়ার সময় ফ্রেঞ্চ তারকা স্ট্রাইকারের ব্যঙ্গাত্মক পুতুল—এসব কাণ্ড নিয়ে কম হইচই হয়নি, বিষয়টি ফিফা পর্যন্তও গড়িয়েছিল। ফাইনালের প্রায় আড়াই মাস পর সবকিছু নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক। বিতর্কের জবাবে দেখিয়েছেন যুক্তি।

স্প্যানিশ গণমাধ্যম গোলডটকমকে দেয়া সাক্ষাৎকারে মার্তিনেজ খোলাশা করেছেন সব বিতর্কের। বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জেতা ৩০ বর্ষী বিশ্বকাপজয়ীর মতে, মেসির পর ফুটবলের মহাতারকা হবেন এমবাপে, জিতবেন ব্যালন ডি’অর, ‘এমবাপের সঙ্গে কোন ব্যক্তিগত শত্রুতা নেই। তাকে সম্মান করি। আমি নিশ্চিত যে তিনি অসাধারণ প্রতিভাবান। মেসি অবসর নিলে এমবাপে অনেকগুলো ব্যালন ডিঅর জিতবেন।’

এমবাপের প্রশংসা করার আগে এমির কাছে জানতে চাওয়া হয়, বুয়েন্স এইরেসে শিরোপা নিয়ে উদযাপনের সময় এমবাপের পুতুল রাখা সম্পর্কে—মার্তিনেজ শুনিয়েছেন কৌশলি উত্তর। পুতুলটি তার নয় জানিয়েছে এমি বলেছেন, ‘ওই সময় মানুষ আমাদের দিকে প্রচুর পুতুল ছুড়ে মারছিল। পুরো পথে অন্তত একশ’র মতো পুতুল এসেছে। এর মধ্যে এমবাপের মুখ লাগানো একটা পুতুল পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি আসে, পরে ওটা তুলে নিই। দুই সেকেন্ডের মত হাতে ছিল। এরপর আবার বাইরে ছুড়ে দেই। ঘটনা এটাই।’

বিশ্বকাপের পর উদযাপনের অন্য সব বিষয় নিয়েও কথা বলেছেন মার্তিনেজ। তার মতে, যিনি তাকে পুরো বিশ্বকাপে চারবার পরাস্ত করেছেন তাকে কিভাবে অসম্মান করবেন। সবকিছু ভুল বোঝাবুঝি বুঝিয়ে এমবাপের প্রশংসাও মেতেছেন এমি, ‘এমবাপেকে নিয়ে কীভাবে মজা করলাম? সে তো আমার বিপক্ষে চারবার বল জালে পাঠিয়েছে। বিশ্বকাপ ফাইনালে চার গোল...আমাকে তো ওর পুতুল ভাবার কথা। আবারও বলছি, এমবাপেকে অনেক সম্মান করি এবং এটাও বলে দিচ্ছি, আমার দেখা ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে সে-ই সেরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা