প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৬ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৪ এএম
ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষাসৈনিক ও শহীদদের স্মরণ করতে ছিল বিশেষ উদ্যোগ। বিসিবির এই আয়োজনের অংশ ছিলেন ধারাভাষ্যকার ও সঞ্চালকরাও। বিশেষ আয়োজনে শামিল হতে পেরে কেমন লাগছে তাদের?-- এই প্রশ্ন ছিল সঞ্চালক পামেলা সিংয়ের কাছে।
ভাষার মাসের এই আয়োজনে শামিল হতে পেরে ওপার বাংলার পামেলা সিংয়ের মধ্যে কাজ করছে বিশেষ অনুভূতি।
প্রতিদিনের বাংলাদেশকে পামেলা বলেন, ‘ক্রিকেট, সাহিত্য কিংবা সংগীত, যেখানেই আমরা এই দিনগুলো পালন করি তখন কৃতজ্ঞতা তৈরি হয়। তারা আমাদের জন্য কত কিছু করেছে। আমাদের ইতিহাস এত সমৃদ্ধ সেটা মনে করিয়ে দেয়। এমন দিনে কাজ করাটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমরা সবাই খুব সেলিব্রেটিং মুডে আছি। আমরা অন্য রকম সেজেছি।’