খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ১৫:৫৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন দুই বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। ছবি সংগৃহীত
ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দলের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আজ রাত ৮টায় মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে দল দুটি।
হাই ভোল্টেজ এই ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি। অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। আর অফ ফিল্ডিং আম্পায়ারিংয়েও থাকবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তিনি ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাসুদুর রহমান এর আগে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪১ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী মুকুল।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।
প্রবা/আরএম/জেআই