× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৭ পিএম

ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!

ইউরোপের বিভিন্ন মিডিয়ায় বেশ কিছুদিন ধরে ঘুরছে এমন খবর—ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ইএসপিএনের সাংবাদিক ব্রুনো ভিকারির বরাতে ইংলিশ দৈনিক ডেইলি সান নিশ্চিত করেছে, ব্রাজিলের কোচ হতে রাজি আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম শেষেই সেলেসাও ডেরায় যাবেন ৬৩ বর্ষী কোচ।

তারকাসমৃদ্ধ ব্রাজিলকে সামলাতে ইতালিয়ান আনচেলত্তির মত একজন অভিজ্ঞ কোচকেই নাকি খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এর আগে তারা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং পর্তুগিজ হোসে মরিনহোর কাছেও প্রস্তাব নিয়ে গিয়েছিল। যদিও দুই পক্ষ থেকে এসেছে নেতিবাচক উত্তর। 

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় নেইমারদের। হতাশাজনক বিদায়ের পর চাকরি ছাড়তে হয় কোচ টিটেকেও। এরপর থেকে দলকে পুনর্গঠিত করতে নতুন কোচের সন্ধানে আছে সেলেসাওরা। 

টিটের বিদায়ের পর বেশ কিছু নাম সামনে এলেও, এবার আনচেলত্তিকে চাচ্ছে লাতিন জায়ান্টরা। দুই পক্ষের আলাপও নাকি এগিয়েছে অনেকদূর।

ইএসপিএন জানিয়েছে, ব্রাজিল বা আনচেলত্তি কেউ কোচ হিসেবে যোগ দেওয়ার কথা এখনই প্রকাশ্যে বলবে না। কেননা ২০২৪ সালের জুন মাস পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি আছে। তবে সব ঠিক থাকলে মৌসুম শেষে নেইমার-ভিনিসিয়ূসদের বস হতে যাচ্ছেন রিয়ালের বস!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা