× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরকে উড়িয়ে সিলেটের সঙ্গী কুমিল্লা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৮ পিএম

রংপুরকে উড়িয়ে সিলেটের সঙ্গী কুমিল্লা

ব্যাট হাতে কাজটা সেরে রেখেছিলেন লিটন দাস, জাকের আলী ও খুশদিল শাহ। বল হাতে বাকিটা সামলেছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামরা। রংপুর রাইডার্সের বিপক্ষে টেবিলের শীর্ষ দুইয়ের অবস্থান নির্ধারণের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও পেয়েছে ৭০ রানের বড় জয়। নিশ্চিত করেছে প্লে অফের দ্বিতীয় স্থান, কোয়ালিফাইয়ারে সঙ্গী হয়েছে টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সের।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান আনেন কুমিল্লা। জবাব দিতে নেমে দুই দেশি পেসারের তোপে পড়ে নুরুল হাসানের দল। আসা যাওয়ার মিছিলের দিনে রংপুরের ব্যাটাররা তুলতে পারেন ১০৭ রান।

লিগ পর্বের শেষ ম্যাচে সমীকরণ ছিল, জয়ী দল হবে শীর্ষ দুই নম্বর দলের একটি। প্লে অফের কোয়ালিফাইয়ার হতে দুদলেরেই ছিল তেমন চাওয়া। জয়টা শেষ পর্যন্ত ইমরুল কায়েসের দলেরই হয়েছে। আসরের শুরুতে তিন হারে ধুঁকতে থাকা কুমিল্লা কোয়ালিফাই করেছে। টেবিলে ১২ ম্যাচে সিলেটের সমান ১৮ পয়েন্ট তাদের। তিন ও চার নম্বরে থেকে পরের পর্ব নিশ্চিত করেছে রংপুর ও ফরচুন বরিশাল।

মিরপুরে কুমিল্লার ছোড়া ১৭৭ রানের লক্ষ্যে প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন মোস্তাফিজ-নারিনরা। ৩১ রানে ৪ উইকেট হারান দল শেষ পর্যন্ত রাকিবুল হাসানের ১৩ বলে ১৬ রানে পেরোয় দলীয় শতরান। শেষ পর্যন্ত দল থামে ৭০ রান পেছনে, ১০৭ রান জমা করে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান এনেছেন রহমানুল্লাহ গুবরাজ। ম্যাচের সেরা হয়েছেন কুমিল্লার বোলার তানভীর ইসলাম।

শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ভালো শুরু আনেন লিটন দাস। দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করেন রিজওয়ান। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন লিটন। তিনে ব্যাট করতে নামা সুনীল নারিন (৮) এবং চারে নামা ইমরুল কায়েস ফেরেন (১৯) রানে। ফিফটি থেকে তিন রান পেছনে ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান লিটনও। 

পরবর্তীতে জাকের আলি এবং খুশদিল শাহ বড় জুটি গড়েন। তাদের ব্যাটে ভর করেই বড় রানের পথেই এগোতে থাকে কুমিল্লা। তাদের ৭২ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৩৪ রানে ফেরেন জাকের। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস থামে ১৭৭ রানে। 

রংপুরের হয়ে দুটি উইকেট নেন আজমাতউল্লাহ ওমরজাই। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে লিটনকে ফেরান রাকিবুল হাসান। একটি করে উইকেট নিয়েছেন ৪৫ রান খরচ করা রিপন মণ্ডল ও ৪ ওভারে ৩১ রান দিয়ে জাকের আলীর উইকেট তুলেছেন হাসান মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা