× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন রূপে আসছে ইউরোপিয়ান সুপার লিগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১০ পিএম

নতুন রূপে আসছে ইউরোপিয়ান সুপার লিগ

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। ফিফা এবং উয়েফাসহ ছয়টি মহাদেশীয় কনফেডারেশন এই বিচ্ছিন্ন লিগের গঠনকে প্রত্যাখ্যানও করেছে। তবে নতুন ফর্মেশনে আসতে চলছে বহুল সমালোচিত লিগটি।

ইউরোপের ফুটবল ভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা জানিয়ে আয়োজকদের প্রধান নির্বাহী বার্ন্ড রেইচার্ট জার্মান পত্রিকা ডাই ওয়েল্টকে বলেছেন, প্রতিযোগিতাটি  খেলাধুলার পারফরম্যান্সের উপর ভিত্তি করে করা হবে। এখানে থাকবে না কোনো স্থায়ী সদস্য। 

বহু বিভাগীয় আসরটিতে অংশ নিতে পারবে ৬০ থেকে ৮০টি দল। প্রতিটি দল খেলবে অন্তত ১৪টি ম্যাচ। গত বছরের অক্টোবর থেকে প্রায় অর্ধশত ইউরোপীয় ক্লাবের পরামর্শ নিয়ে এবং তার ভিত্তিতে ১০ নীতি তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনার ভিত্তিতেই আসবে নতুন এই বিতর্কিত লিগ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা