× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ড্র’ কিছুতেই মানতে পারছেন না টেন হ্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম

‘ড্র’ কিছুতেই মানতে পারছেন না টেন হ্যাগ

চিরচেনা ওল্ড ট্রাফোর্ডে দুর্বল লিডস ইউনাইটেড। অন্যদিকে প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়টা অনুমেয় নয় কি? কিন্তু হল আর কই। উড়তে থাকা এরিক টেন হ্যাগ শিষ্যদের রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে লিডসের ফুটবলাররা। নিজেদের ডেরায় ২ গোলে পিছিয়ে থেকে কোনো রকমে মান বাঁচিয়েছে তারা। ২-২ গোলের ড্র’য়ে শেষ হয়েছে ম্যাচটি। তবে কিছুতেই এই ড্র মানতে পারছেন না টেন হ্যাগ।

মেনে নেওয়ার কথাও না। এ ম্যাচ জিতলেই ম্যানচেস্টার সিটির খুব কাছে চলে যাওয়া যেত। লিগ শিরোপার রেসে এগিয়ে যাওয়া যেত আর একটু। তবে পা ফসকেছে রেড ডেভিলদের। দুইয়ে থাকা সিটির থেকে এখনও দুই পয়েন্ট দূরে তার দল।

বুধবার রাতে ম্যানইউ দুটি গোল হজম করে শুরুতেই। প্রথমার্ধের প্রথম মিনিটে গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে ভারানের ভুলে আত্মঘাতী গোল হজম করে রেড ডেভিলরা। এরপর ২ গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে টেন হ্যাগের দল। ৬২ মিনিটে গোল করে দলকে লড়াইয়ে রাখেন মার্কাস র‌্যাশফোর্ড। এরপর ৭০ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সানচো। বাকি সময় সুযোগ তৈরি করেও গোল দিতে না পারলে জয় হাতছাড়া হয় তাদের। হ্যাগের মতে তার দল কোনো অর্ধের শুরুতেই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না।

টেন হ্যাগ বলেন, ‘অবশ্যই এটা সত্য যে দুই অর্ধের শুরুতে আমরা প্রস্তুত ছিলাম না। আমি বিরতিতে তাদের বলতে শুরু করি, আমরা প্রস্তুত নই, নিজেদের প্রস্তুতি নিশ্চিত করো। তারপরেও আমরা আবার গোল হজম করি। এটাই মূল বিষয়। আমি হতাশ হয়েছি প্রতি অর্ধের শুরুতে আমরা হেরে গিয়েছি (গোল হজম করা)।’

তিনি আরও বলেন, ‘আপনি বলতে পারেন আমরা একটি পয়েন্ট জিতেছি, ডার্বিতে যখন আপনি ২ গোলে পিছিয়ে থাকেন তখন এটি ভালো। অন্যদিকে আপনি যখন ডার্বি (দুই দলের প্রতিদ্বন্দ্বিতা) এভাবে শুরু করেন তা অগ্রহণযোগ্য। আপনাকে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা